যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা সোলায়মান আলীর মায়ের ইন্তেকাল
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক, মূল ধারার রাজনৈতিক সংগঠন “বাংলাদেশী আমেরিকান নেশানাল ডেমোক্রেটিক সোসাইটির” সভাপতি ও ব্রঙ্কস মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মো: সোলায়মান আলীর মা লাইলী বেগম (৭১) নিউ ইয়র্ক নিজ বাড়িতে ১৩ই ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৮টায় পরিবারের সকলের উপস্থিতিতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)
মরহুমার নামাজে জানাজা ১৪ই ডিসেম্বর মরহুমের জানাজার নামাজ পার্কচেষ্টার জামে মসজিদে জোহরের নামাজের পরে হওয়ার কথা। এরপর তাকে নিউজার্সির একটি কবরস্থানে দাফন করা হতে পারে বলে জানিয়েছেন সোলায়মান আলী।
২০১৪ সালে বাংলাদেশে গোপালগঞ্জ ভাইয়ের বাড়ি বেড়াতে গিয়ে মুকসুদপুর নামক স্থানে রাস্তা ক্রসিং এর সময় পরিবহন বাসের ধাক্কায় ব্রেইন স্ট্রোক করেন। তখন থেকেই নিজ বাড়িতে ও হসপিটালে চিকিৎসা চলে, গত জুলাই মাসে ডক্টর আর চিকিৎসা নেই বলে জানান।
নিউ ইয়র্ক হস্পিস সার্ভিসে নিজ বাড়িতে তিনি পরিচর্যায় ছিলেন। তিনি ১১ সন্তানের জননী, ৪ জন সন্তান মারা গেছে। বাকি তিন ছেলে তিন মেয়ে নিউ ইয়র্ক ছিলেন বসবাস করেন।
মো: সোলায়মান আলীসহ তার পরিবারের সদস্যরা মরহুমের জন্য সবার কাছে মায়ের জন্য দোয়া প্রার্থনা করেছেন।
- সিনিয়র সিটিজেন ফোরামের নির্বাচন
লিয়াকত সভাপতি রবিউজজামান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত - ব্রঙ্কস বরোর বিএনপির নতুন দুটি কমিটি ঘোষনা
- ব্রঙ্কসে দুই গুণীজনকে বাকার সংম্বর্ধনা
- সম্মিলিত বরিশাল বিভাগবাসীর বার্ষিক ইফতার অনুষ্ঠিত
- আইরিন পারভীন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপিত হতে চান
- সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশীর বনভোজন অনুষ্ঠিত
- আহবাব চৌধুরী ৮ই জুলাই ইংল্যান্ড যাচ্ছেন
- ব্রঙ্কসে মাকসুদা আহমেদের পিঠা উৎসব মানুষের ঢল
- নিউইয়র্কে দু’দিনব্যাপী বাংলা বর্ষবরণের উদ্বোধন আজ
- প্রেসিডেন্ট লাইফটাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড পেয়েছেন সোলায়মান আলী








