ঢাকা, ২০২৬-০৮-০৩ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

নিউবোল্ডে নিউইয়র্কের সবচেয়ে বড় মসজিদের যাত্রা শুরু

শামীম আহমেদ :

প্রকাশিত: ০৯:৪৫, ১১ মার্চ ২০২৩  

শামীম আহমেদ : নিউইয়র্কে বাংলাদেশী কমুউনিটির সবেচেয়ে বড় মসজিদ বায়তুল আমান ইসলামিক সেন্টার ১০ মার্চ শুক্রবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

ব্রঙ্কসের ক্যাসেল হিলের কাছে নিউবোল্ড এভিনিউতে এ মসজিদ জুমার নামাজের জন্য মুসল্লিদের খুলে দেয়া হয়। এখন থেকে নিয়মিত এ মসজিদে ৫ ওয়াক্তের নামাজ আদায় করা যাবে।

দুপুর ১২ টায় মসজিদের খতিব ও ইমাম মাওলানা আজির উদ্দিনের উপস্থাপনায় শুরু হয় উদ্বোধনের আনুষ্ঠানিকতা।

প্রথমে মসজিদ প্রতিষ্ঠা ও এর কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি সেলিম র‍্যান রেইজ, সাধারন সম্পাদক মোখলেসুর রহমান সেলিম, কোষাধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, পরিচালনা কমিটির সদস্য চার্লি আকবর (আলী)

প্রধান অতিথির বক্তব্য রাখেন মদিনাতুল মনোয়ারার মসজিদুল কুবার সাবেক ইমাম। উদ্বোধনী জামাতে নারী-পুরুষ প্রায় সহস্রাধিক মুসল্লি যোগ দেন।

২০০৯ সালে মসজিদটির কাজ শুরু হয়। প্রায় চার মিলিয়নের বেশি অর্থ ব্যয় করা হয়েছে মসজিদটির নির্মানে। এতে থাকছে ফিউনারেল সার্ভিসসহ নানা ইসলামিক কার্যক্রম।

এ প্রজন্মের সন্তানদের জন্য থাকবে বাস্কেটবলসহ খেলাধুলার নানা আয়োজন। ভবিষ্যতে এখানে বড় আকারে মাদ্রাসা শুরু করারও পরিকল্পনা রয়েছে বলে জানালেন মসজিদ কমিটির সদস্যরা।

অনুষ্ঠানে মসজিদটি নির্মানে যারা আর্থিকসহ নানাভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

 

 

কমিউনিটির খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়