বাস্তবায়ন করতে পারবো বলেই বড় বাজেট দিয়েছি
প্রবাস নিউজ ডেস্ক :
বাস্তবায়ন করতে পারবো বলেই বড়ো বাজেট দিয়েছি। যারা সমালোচনা করছেন, তাদের অভ্যাসই সমালোচনা করা। দেশ ও মানুষের স্বার্থে গড়ে ওঠা আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩ জুন) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগের প্রতি বিএনপি নেতাদের বিষোদ্গার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ভোটচুরি করে। তাই তারা সবাইকে নিজেদের মতো চোর ভাবে।
এ সময় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ও বিএনপিকে লক্ষ্য করে শেখ হাসিনা বলেন, ভোট যারা চুরি করে। ভোট নিয়ে যারা চিরদিন খেলছে। জনগণের ভাগ্য নিয়ে যারা খেলছে। আমি তাদের বলবো যে, ওই সন্ত্রাসী দলের দিকে নজর দেন। কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দিয়েছে। এই সন্ত্রাসী আর দূর্নীতির দায়ে সেই আমেরিকায়ই তারেক জিয়াকে ভিসা দেয়নি। এখন সেই বিএনপি আবার আমেরিকার কাছে ধর্না দেয়।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








