বাংলাদেশের সাংবাদিকদের জন্য মেটার ফ্যাক্ট-চেকিং কোর্স চালু
প্রবাস নিউজ ডেস্কঃ
বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাংবাদিকদের জন্য সম্প্রতি একটি বিনামূল্যের ফ্যাক্ট-চেকিং কোর্স চালু করেছে মেটা। পয়ন্টার ইনস্টিটিউটের ইন্টারন্যাশনাল ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের (আইএফসিএন) সঙ্গে বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাংবাদিকদের জন্য কোর্সটি চালু করা হয়েছে।
ফ্যাক্ট-চেকিং, ভেরিফিকেশন ও ডিবাঙ্কিং এবং স্বাস্থ্যবিষয়ক ভুল তথ্যের ওপর ভিত্তি করে ৩টি মডিউলের সমন্বয়ে কোর্সটি করানো হবে। যেখানে সাংবাদিকদের প্রাধান্য দেওয়া হবে। কোর্সটিতে শেখানো হবে, কীভাবে ফ্যাক্ট-চেক করতে হয়, ফ্যাক্ট-চেকিংয়ের পদ্ধতি এবং তাদের সহায়তার জন্য প্রয়োজনীয় টুল ও কৌশলও শেখানো হবে।
বর্তমানে ইংরেজি ও বাংলাসহ মোট ১৫টি ভাষায় কোর্সটি পাওয়া যাচ্ছে। ২-৩ ঘণ্টার মধ্যে কোর্সটি সম্পন্ন করা যাবে, এবং সেভাবেই ডিজাইন করা হয়েছে।
সাংবাদিক, শিক্ষাবিদ এবং এসব অঞ্চলের ফ্যাক্ট-চেকারদের কোর্সটিতে অংশগ্রহণ করতে উৎসাহিত করা হচ্ছে।
কোর্স শেষ হলে অংশগ্রহণকারীরা একটি করে সার্টিফিকেট পাবেন।
বাংলাদেশে মেটার ফ্যাক্ট-চেকিং পার্টনার হিসেবে আছে এএফপি, ফ্যাক্ট ওয়াচ ও বুম।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








