দুইদিনে ঢাকা ছাড়লেন ২৯ লাখের বেশি সিমধারী
প্রবাস নিউজ ডেস্কঃ
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপনে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। রাজধানী ঢাকা থেকে গ্রামে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন তারা। এসময় প্রতিদিন ঠিক কত মানুষ ঢাকা ছাড়ছে, তা নির্দিষ্ট করে জানা সম্ভব নয়। তবে দৈনিক কতগুলো সক্রিয় মোবাইল সিম ঢাকা ছাড়ছে, তা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মন্ত্রীর দেওয়া তথ্যমতে, ১৮ ও ১৯ এপ্রিল এই দুদিনে ঢাকা থেকে বাইরে গেছে ২৯ লাখ ৯২৩টি সিম। আর ঢাকায় এসেছে ১৩ লাখ ৩০৫টি সিম।
ঢাকা ছাড়া সিমগুলোর মধ্যে গ্রামীণফোনের রয়েছে নয় লাখ ১৪ হাজার ১৭৩টি, রবির সাত লাখ ১৯ হাজার ২৩৯টি, বাংলালিংকের ১২ লাখ ৩১ হাজার ৭৬৯টি এবং টেলিটকের ৩৫ হাজার ৭৫০।
অন্যদিকে ঢাকায় আসাদের মধ্যে গ্রামীণফোনের সিম রয়েছে দুই লাখ ২৬ হাজার ২০৭টি, রবির এক লাখ ৮৯ হাজার ৭৬৪টি, বাংলালিংকের আট লাখ ৩২ হাজার ৭৮১টি এবং টেলিটকের ১৫ হাজার ৫৫৩টি।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








