চিনির আমদানি শুল্ক অর্ধেক কমল
প্রবাস নিউজ ডেস্কঃ
দেশের বাজারে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে কাঁচা ও পরিশোধিত চিনির আমদানি শুল্ক কমিয়ে অর্ধেক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ বুধবার এনবিআরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে প্রতি টন কাঁচা চিনি আমদানিতে ১ হাজার ৫০০ টাকা শুল্ক দিতে হবে, যা আগে ছিল ৩ হাজার টাকা। একইভাবে পরিশোধিত চিনির শুল্ক ৬ হাজার টাকা থেকে কমিয়ে ৩ হাজার টাকা করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় এনবিআরকে চিনির আমদানি শুল্ক কমানোর সুপারিশ করার পর এই সিদ্ধান্ত এলো। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেড়েছে।
এনবিআর জানিয়েছে, আমদানি শুল্ক কমানোর এই সিদ্ধান্ত ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে
আরও পড়ুন
দেশের খবর বিভাগের সর্বাধিক পঠিত
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন
সর্বশেষ
জনপ্রিয়








