ঢাকা, ২০২৬-০৭-২৬ | ১১ শ্রাবণ,  ১৪৩৩

গুলশানে বিশ্বখ্যাত অ্যাডিডাসের ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৬:৩৩, ১৫ মে ২০২৪  

রাজধানীর গুলশানে বিশ্বখ্যাত স্পোর্টসওয়্যার ব্র্যান্ড অ্যাডিডাস’র নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করা হয়েছে। ডিবিএল গ্রুপের হাত ধরে বাংলাদেশের বাজারে প্রবেশ করল ব্র্যান্ডটি।

গত শনিবার (১১ মে) অ্যাডিডাস ফ্ল্যাগ শিপ স্টোরের উদ্বোধন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের বোর্ড অব ডিরেক্টরস এবং অন্য কর্মকর্তাসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাক্টিভ লাইফস্টাইল বা নিত্য ব্যবহার্যসহ অত্যাধুনিক স্টোরটিতে ক্রীড়াবিদ এবং ক্রীড়ানুরাগী সকলের জন্যই থাকছে পছন্দসই পণ্যের সমাহার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্ল্যাগশিপ স্টোরটিতে পারফরম্যান্সের পাশাপাশি স্টাইলের গুরুত্বকে মাথায় রেখে থাকছে অ্যাডিডাস অরিজিনালস সিরিজের বৈচিত্র্যময় কালেকশন। আরামের সঙ্গে স্টাইলের একটি দারুণ সংমিশ্রণ চান– এমন গ্রাহকদের জন্যই এই অংশটি। আইকনিক স্ট্রিটওয়্যার ক্লাসিক থেকে শুরু করে ট্রেন্ড-সেটিং পোশাক পর্যন্ত নানা রসায়নের মাধ্যমে নিজের মতো করে নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য সবকিছুই পাওয়া যাবে এখানে।

ক্রীড়া সামগ্রী ও পোশাকের বাজারে বিশ্বজুড়ে প্রসিদ্ধ ও শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে অ্যাডিডাস সবসময়ই চায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনকে গুরুত্ব দিতে। তাদের নতুন ফ্ল্যাগ শিপ স্টোরটিতেও দেখতে পাওয়া যাবে এর ছোঁয়া। গ্রাহকেরা নতুন ফ্ল্যাগ শিপ স্টোরে এসে সরাসরি নিতে পারবেন এই খ্যাতনামা ব্র্যান্ডটির অভিজ্ঞতা।

সর্বশেষ
জনপ্রিয়