বরিশাল থেকে ভারত গেলো ১৯ টন ইলিশ
প্রবাস নিউজ ডেস্কঃ
দুর্গাপূজা উপলক্ষে বরিশাল থেকে ভারতে ইলিশ মাছ পাঠানো শুরু হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়ার পরপরই বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে প্রথম চালানে ১৯ টন ইলিশ পাঠানো হয়েছে। এ বছর বরিশালের ৫টি প্রতিষ্ঠানকে ৫০ টন করে মোট ২৫০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রপ্তানিকারী প্রতিষ্ঠান মাহিমা এন্টার প্রাইজের মালিক বরিশাল মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল।
তিনি বলেন, বরিশাল থেকে পাঁচটি প্রতিষ্ঠান ভারতে ইলিশ পাঠানোর অনুমতি পেয়েছে। সেগুলো হলো, মাহিমা এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, মাসফি এন্টারপ্রাইজ, এআর এন্টারপ্রাইজ ও সি গোল্ড এন্টারপ্রাইজ।

প্রতিটি প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ মাছ পাঠানোর অনুমতি পেয়েছে। অনুমতি পেয়ে প্রথম চালান বুধবার রাতেই বরিশাল নগরীর পোর্ট রোড মোকাম থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রথম চালানে ১৯ টন ইলিশ যাচ্ছে। মাহিমা ও তানিশা এন্টারপ্রাইজ ওই ইলিশ রপ্তানি করছে। ইলিশের এ চালান বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে বলে জানান তিনি।
ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়াটা দেশের বাজারের জন্য ইতিবাচক বলেই উল্লেখ করেন পোর্ট রোডের আড়ৎদার জহির সিকদার। তিনি বলেন, যশোর, সাতক্ষীরা ও আগরতলা হয়ে ভারতে প্রতিনিয়ত বিপুল পরিমাণ ইলিশ চোরাই পথে ভারতে পাচার হয়ে থাকে। বৈধভাবে রপ্তানির অনুমতি দেওয়ায় এখন চোরাই পথে ইলিশ পাচার বন্ধ হবে। তখন স্থানীয় বাজারেও ইলিশের সরবরাহ বেশি থাকবে।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








