ডেঙ্গু রোগীকে ঢাকায় না পাঠানোর নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের
প্রবাস নিউজ ডেস্কঃ
দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু রোগীকে ঢাকায় না পাঠানোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার স্বাস্থ্য অধিদপ্তরে সারাদেশের সিভিল সার্জনদের সঙ্গে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল এ নির্দেশনার কথা জানান।
তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ে যে গাইডলাইন দেওয়া হয়েছে তা প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে। দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীকে যেন ঢাকায় পাঠানো না হয়। রাজধানীর তুলনায় দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু সংক্রমণ বেড়েছে। ঢাকার বাইরে সব জায়গায় ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’
ডেঙ্গু রোগীদের জন্য আইভি ফ্লুয়েড সবচেয়ে বেশি প্রয়োজন উল্লেখ করে ডা. আহমেদুল কবীর বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী এ সময় সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। আমরা সিভিল সার্জনদের নির্দেশনা দিয়েছি, কোথাও স্যালাইনের দাম বেশি রাখা হলে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘কিছু ক্লিনিক এবং হাসপাতাল রোগীদের সঙ্গে প্রতারণা করছে। রোগীদের হাসপাতালে রাখছে এবং আইসিইউতে নিচ্ছে। ওই সব হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে এবং যেসব হাসপাতাল ও ক্লিনিকের নিবন্ধন নেই বা মেয়াদোত্তীর্ণ সেসব হাসপাতালের বিরুদ্ধে অভিযান চালানো হবে।’
রোগীদের জিম্মি করে কোনো অসাধু চক্রকে লাভবান হতে দেওয়া হবে না দাবি করে ডা. আহমেদুল বলেন, ‘যারা এ ধরনের কাজ করছে তারা দেশপ্রেমিক না। আমাদের স্যালাইনের সংকট হয়নি। দেশে পেঁয়াজের মজুত থাকলেও সংকট দেখা দেয়। কেউ আর্টিফিশিয়াল কোনো সংকট যেন তৈরি করতে না পারে সে বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা বিদেশ থেকে তিন লাখ স্যালাইন আমদানি করছি।’
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








