টোল আদায়ে অটোমেশন পদ্ধতি ব্যবহার গাড়ির গতিবেগ নজরদারি করার পরামর্
প্রবাস নিউজ ডেস্কঃ
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়
টোল আদায়ে অটোমেশন পদ্ধতির ব্যবহারের পাশাপাশি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির গতিবেগ নজরদারির ব্যবস্থা করার আহবান জানিয়েছেন ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে যেন ঢাকা-টঙ্গী ৩য় ও ৪র্থ লেন রেললাইন প্রকল্প কোনভাবেই বাধাগ্রস্ত না হয়ে সেজন্য রেলওয়ে-এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় নিশ্চিত করা প্রয়োজন মতামত দিয়েছে নগর পরিকল্পনাবিদরা।
বুধবার অনলাইনে ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরিকল্পনাগত পর্যালোচনা’ শীর্ষক এক অনুষ্ঠানে এই মতামত দেন নগর পরিকল্পনাবিদ ও বিশিষ্টজনরা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইপিডি’র নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান। প্রবন্ধে তিনি বলেন, ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকার যানজট নিরসনের জন্য প্রধানত ডিজাইন করা হয়নি; তদুপরি এই এক্সপ্রেসওয়ে ঢাকার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় প্রভাব রাখবে। সাম্প্রতিক সময়ে যানজট নিরসনে বিভিন্ন ধরনের ব্যয়বহুল প্রকল্প নেয়া হয়েছে যার অধিকাংশই ব্যক্তিগত গাড়ি ব্যবহারকে উৎসাহিত করছে। অথচ গণ পরিবহন এর উন্নয়ন, বাস-সার্ভিস ও কমিউটার ট্রেন নেটওয়ার্ক নিয়ে তাৎপর্যপূর্ণ কাজ করা হয়নি, ফলে নগর পরিবহন টেকসই ও অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না। এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন ঢাকার পরিবহন ব্যবস্থার বৈষম্যমূলক চিত্রকে স্পষ্ট করে তুলেছে যা সামাজিক অসন্তোষের জন্ম দেবার পাশাপাশি উন্নয়নের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে যেন ঢাকা-টঙ্গী ৩য় ও ৪র্থ লেন রেললাইন প্রকল্প কোনভাবেই বাধাগ্রস্ত না হয়ে সেজন্য বাংলাদেশ রেলওয়ে-এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় নিশ্চিত করা প্রয়োজন।’
আইপিডির পক্ষ থেকে বলা হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপযোগিতা সাধারণ মানুষের জন্য নিশ্চিত করতে সিটি বাস সার্ভিসের জন্যেও ব্যবহার উপযোগী করে গড়ে তোলবার জন্য প্রয়োজনীয় ডিজাইন সংশোধন করা ও বিশেষ বাস সার্ভিস চালু করবার উদ্যোগ নেয়া প্রয়োজন। বর্তমানে চালু হওয়া আংশিক অংশে ফার্মগেট - এয়ারপোর্ট সরাসরি বাস সার্ভিস ও মিনি বাস সার্ভিস চালু করবার পাশাপাশি পুরো প্রকল্প বাস্তবায়িত হলে হলে যাত্রাবাড়ী - এয়ারপোর্ট/উত্তরা বাস সার্ভিস চালু করবার দাবী করে আইপিড। টোল আদায়ে অটোমেশন পদ্ধতির ব্যবহারের সাথে সাথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ির গতিবেগ নজরদারির ব্যবস্থা করবার আহবান জানায় আইপিডি।
আইপিডি'র উপদেষ্টা অধ্যাপক ড. আকতার মাহমুদ বলেন, আমাদের পরিবহন ও যোগাযোগ সংশ্লিষ্ট অধিকাংশ প্রকল্প ও উদ্যোগই গণমুখী নয়। ফ্লাইওভার, এক্সপ্রেসওয়েরমত প্রকল্পসমূহকে প্রাধান্য দিতে গিয়ে আমরা সমতলের রাস্তা ও পরিবহন ব্যবস্থার চরম অবহেলা করেছি, যার উদাহরণ হচ্ছে হানিফ ফ্লাইওভার এর নিচের রাস্তার ব্যবহার অনুপযোগী অবস্থা। এর দায় পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে। তিনি বলেন, এক্সপ্রেসওয়ের র্যাম্পে উঠবার ও নামবার ক্ষেত্রে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা দরকার, যেন এই পয়েন্টগুলোতে যানজট নিয়ন্ত্রণ করা যায়।
আইপিডি'র পরিচালক পরিকল্পনাবিদ মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ‘মেগা প্রকল্প, পিপিপি প্রকল্পের নির্মাণ ব্যয় কমানোর ব্যাপারে উদ্যোগী হওয়া প্রয়োজন নতুবা এ ধরনের প্রকল্পের অর্থনৈতিক উপযোগিতা থাকবে না। ব্যক্তিগত গাড়িকে নয়, বরং বাসযোগ্য শহর গড়ে তুলতে গণপরিবহনে প্রাধান্য দিতে হবে।’
যোগাযোগ বিশেষজ্ঞ ড. মোহাম্মদ নুরুল হাসান বলেন, ‘আমাদের পরিবহন সংশ্লিষ্ট অনেক সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন বস্তুনিষ্ঠ নয়। প্রকৃত চাহিদা নয়, বরং অনেকের স্বার্থসংশ্লিষ্ট আগ্রহের ভিত্তিতে অনেক পরিবহন প্রকল্প নেয়া হচ্ছে যা মানুষ ও শহরের জন্য বোঝা হয়ে যাচ্ছে।’ পরিবহন বিশেষজ্ঞ ড আফসানা হক বলেন, ‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে শহরের যানজট কমাবে এ ধরনের আশাবাদ করবার বস্তুনিষ্ঠতা নেই। এক্সপ্রেসওয়েটি যদি সার্কুলার রোডের এলাইমেন্ট এ ডিজাইন করা হত তাহলে শহরের উপর চাপ কমত।’
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন হলেও পুরোটা চালু হলে আঞ্চলিক যোগাযোগ, অর্থনীতি ও বাণিজ্যে সুফল হলে অতি দ্রুত প্রকল্পের এয়ারপোর্ট থেকে যাত্রাবাড়ী পর্যন্ত প্রকল্পের পুরোটা চালু করতে হবে। উত্তরাসহ টংগী গাজীপুর, বিমানবন্দর ও পূর্বাচল এর সাথে ঢাকার যোগাযোগ দ্রুততর হবে। ঢাকার অভ্যন্তরীণ যোগাযোগে ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীদের দ্রুত যাতায়াতে ভূমিকা পালন করবে এই এক্সপ্রেসওয়ে। তবে এই ধরনের এক্সপ্রেসওয়ের মাধ্যমে ঢাকার যানজট অনেক কমে যাবে, এ আশাবাদের বাস্তবতা নেই। বরং পুরোপুরি চালু হলে এক্সপ্রেসওয়ের র্যাম্পগুলোর আশেপাশে যানজট আরও বাড়তে পারে।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








