ঢাকা, ২০২৬-০৮-০২ | ১৭ শ্রাবণ,  ১৪৩৩

ড. ইউনূসের বিচার স্থগিত ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীকে

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২৩:০২, ২৮ আগস্ট ২০২৩  

আজ সোমবার প্রকাশিত এই চিঠিতে বলা হয়েছে, ‘আমরা উদ্বিগ্ন যে সম্প্রতি তাকে (ড. ইউনূস) লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এটি ধারাবাহিকভাবে বিচারিক হেনস্তা বলে আমরা বিশ্বাস করি।’

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে দণ্ড দেওয়া হতে পারে—এই আশঙ্কায় ১০০ জনেরও বেশি নোবেল পুরস্কারজয়ীসহ ১৭৫ জন বিশ্বনেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি লিখেছেন।

প্রথমে ১৬০ জন বিশ্বনেতা এই খোলা চিঠিতে সই করলেও পরবর্তীতে আরও ১৫ জন এতে সই করেন এবং ৮ জন সাধারণ নাগরিকসহ এই সংখ্যা বেড়ে মোট ১৮৩ জন হয়েছে।

নাগরিকের ক্ষমতায়ন নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সিভিক কারেজ এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে।

আজ সোমবার প্রকাশিত এই চিঠিতে বলা হয়েছে, 'আমরা উদ্বিগ্ন যে সম্প্রতি তাকে (ড. ইউনূস) লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এটি ধারাবাহিকভাবে বিচারিক হেনস্তা বলে আমরা বিশ্বাস করি।'

এর আগে গত মার্চে ড. ইউনূসের 'নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে উদ্বেগ' প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি লিখেছিলেন ৪০ জন বিশ্বনেতা। চিঠিটি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়। এবারের খোলা চিঠিটি আগের চিঠির সূত্র ধরেই লেখা হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়