১৫ আগস্টের ঘটনা বিদেশি দূতদের সামনে তুলে ধরলো আওয়ামী লীগ
প্রবাস নিউজ ডেস্কঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নির্মম হত্যাকাণ্ডের বিষয়টি বিদেশি দূতদের সামনে তুলে ধরেছে আওয়ামী লীগ।
শনিবার (২৬ আগস্ট) আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটি আয়োজনে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ‘আগস্ট ট্রাজেডিস: ওল্ড এনিমাস নোভেল ভেইল’ শীর্ষক এক আলোচনা সভায় সে দিনের ঘটনা তুলে ধরেন বক্তারা। এ সময়ে ১৫ আগস্টের ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান শেখ রমা সেদিন তার সামনে ঘটে যাওয়া নির্মম এ হত্যাকাণ্ডের বিবরণ দেন ও স্মৃতিচারণ করেন।
আলোচনা সভা সম্পর্কে সাংবাদিকদের আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদে বলেন, বিদেশি দূতাবাসের রাজনৈতিক উইংয়ের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, বঙ্গবন্ধুর সন্তানদের ও আওয়ামী লীগকে নিয়ে যে অপপ্রচার চালানো হয় সেটা তুলে ধরা হয়েছে। সবকিছু জেনে-শুনে তারা আমাদের থেকেও বেশি শকড হয়ে যান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেন, আমাদের সবার দায়িত্ব ছিল বঙ্গবন্ধু হত্যার বিচার করা। তার কন্যা শেখ হাসিনা আমাদের সঙ্গে নিয়ে সেই বিচারকাজ সম্পাদন করেছেন। তিনি (শেখ হাসিনা) নিজের জীবনের ঝুঁকিকে পরোয়া না করে বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়েছেন। একই সঙ্গে তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাংলার মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মো. জমির ও সংসদ সদস্য জাকিয়া নূর লিপি। সেখানে দেশি-বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শাম্মী আহমেদের ‘আগস্ট ট্রাজেডিস: ওল্ড এনিমাস নোভেল ভেইল’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আমন্ত্রিত কূটনীতিকরা।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








