ঢাকা, ২০২৬-০৮-০২ | ১৭ শ্রাবণ,  ১৪৩৩

বাংলাদেশের পর্যটন উন্নয়নে সহায়তা করবে সৌদি আরব

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৩:১১, ২৪ আগস্ট ২০২৩  

সৌদি আরব ভবিষ্যতে বাংলাদেশের পর্যটনের উন্নয়নে সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক বিন ফাজওয়ান আল রাবিয়াহ।

তিনি বলেন, আন্তরিক আতিথেয়তা এবং চমৎকার প্রাকৃতিক পরিবেশের কারণে বাংলাদেশের পর্যটন বিকশিত হওয়ার বড় সুযোগ রয়েছে। যে কোনো পর্যটক বাংলাদেশের আতিথেয়তা আজীবন মনে রাখবে। ভবিষ্যতে বাংলাদেশের পর্যটনের উন্নয়নে সহায়তা করবে সৌদি আরব।

বুধবার (২৩ আগস্ট) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক বিমানচলাচল সংক্রান্ত সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে এসব কথা বলেন তৌফিক বিন ফাজওয়ান আল রাবিয়াহ।

বাংলাদেশের পক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং সৌদি আরবের পক্ষে সৌদি জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশনের প্রেসিডেন্ট আব্দুল আজিজ আল দুয়াইলেজ সমঝোতা স্মারকে সই করেন।

পরে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বন্ধুত্ব দৃঢ়। সৌদি আরবে একটি বড় বাংলাদেশি সম্প্রদায়ের বসবাস রয়েছে, যারা দুই দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। নতুন সমঝোতা স্মারক অনুযায়ী বিমান চলাচলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দুই দেশই এর সুফল পাবে।

সর্বশেষ
জনপ্রিয়