৭৫ শতাংশ ডেঙ্গুরোগী সেরোটাইপ-২ আক্রান্ত
প্রবাস নিউজ ডেস্কঃ
দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। লাখ ছাড়িয়েছে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচ শতাধিক মানুষ। তবে এবার ডেঙ্গু আক্রান্ত রোগীদের ৭৫ শতাংশই ভাইরাসটির সেরোটাইপ-২ বা ডেন-২ দ্বারা সংক্রমিত।
ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়ালো
বুধবার (২৩ আগস্ট) ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড মেডিসিন রেফারেল সেন্টার এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ শাহেদ আলী জিন্নাহর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটিতে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি নমুনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে ২০০ নমুনা পরীক্ষা করে ১৫১টিতে ডেন-২ পাওয়া গেছে। শতকরা হিসাবে যা ৭৫ দশমিক ৫ শতাংশ। এছাড়া ডেন-৩ মিলেছে ১৮ শতাংশের নমুনায় এবং ৬ শতাংশ নমুনায় শনাক্ত হয়েছে ডেন-২ ও ৩।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








