সংসদের ২৪তম অধিবেশন ৩ সেপ্টেম্বর
প্রবাস নিউজ ডেস্কঃ
আগামী ৩ সেপ্টেম্বর জাতীয় সংসদের ২৪তম অধিবেশন বসবে। ওইদিন বিকেল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে সংসদ অধিবেশন আহ্বান করেছেন বলে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি নির্ধারণ করা হবে।
অন্যান্য বছরগুলোর মতো এই অধিবেশন সংক্ষিপ্ত হলে পরবর্তীতে আরো একটি অধিবেশন বসবে। তবে অধিবেশন দীর্ঘ হলে এটিই হবে চলতি সংসদের শেষ অধিবেশন। আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত এই অধিবেশনের মেয়াদ রয়েছে। সংবিধানে সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে।
নির্বাচনী তফশিল ঘোষণার পর কোনো অধিবেশন বসবে না। এর আগে, চলতি সংসদের ২৩তম অধিবেশন গত ৬ জুলাই শেষ হয়। একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে নতুন অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








