ঢাকা, ২০২৬-০৮-০২ | ১৭ শ্রাবণ,  ১৪৩৩

পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফি

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২২:৫৩, ৭ আগস্ট ২০২৩  

ফটোসেশনের জন্য বিশ্বকাপ ট্রফি নেওয়া হয়েছিল পদ্মা সেতুতেছবি

বিশ্বভ্রমণের অংশ হিসেবে বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে। ৯ আগস্ট পর্যন্ত এ ট্রফি থাকবে ঢাকায়। বাংলাদেশে আসার পর আজ ফটোসেশনের জন্য বিশ্বকাপ ট্রফি নেওয়া হয় পদ্মা সেতুতে।

আইসিসির ঐতিহ্য অনুযায়ী বিশ্বকাপ ট্রফি যে দেশে নেওয়া হয়, সেই দেশের কোনো একটা বিশেষ স্থানে বা বিশেষ স্থাপনার সামনে রেখে ফটোসেশন করা হয়। আগেরবার জাতীয় সংসদ ভবনের সামনে ট্রফির ফটোসেশন করা হয়েছিল।

পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফির আনুষ্ঠানিক ফটোসেশনও হয়েছে

পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফির আনুষ্ঠানিক ফটোসেশনও হয়েছে

অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ট্রফি আজ ঢাকার পৌঁছানোর পর বিকেল সাড়ে ৪টার দিকে নিয়ে যাওয়া হয় পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে ১ নম্বর পিলারের পাশে। সেখানে আইসিসির আনুষ্ঠানিক ফটোসেশনের পর সংবাদমাধ্যমকে ছবি তোলার সুযোগ দেওয়া হয়।

বিকাল সাড়ে চারটার দিকে বিশ্বকাপ ট্রফি নেওয়া হয় পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে

আগামীকাল বিশ্বকাপ ট্রফি নেওয়া হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় থাকবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। সেখানে উপস্থিত থাকবেন জাতীয় দলের নারী ও পুরুষ ক্রিকেটার ও সাবেক ক্রিকেটাররা।

বিশ্বকাপ ট্রফির চারপাশে সংবাদকর্মী ও উৎসুকদের ভিড়

বিশ্বকাপ ট্রফির চারপাশে সংবাদকর্মী ও উৎসুকদের ভিড়

ক্রিকেট কর্মকর্তা, পৃষ্ঠপোষক এবং সাংবাদিকেরাও সেখানে আমন্ত্রিত। বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ থাকবে জনসাধারণের জন্যও। ৯ আগস্ট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফি উম্মুক্ত থাকবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে।

সর্বশেষ
জনপ্রিয়