আ.লীগের ৫ সদস্যের প্রতিনিধিদল ভারত সফরে যাচ্ছে কাল
প্রবাস নিউজ ডেস্কঃ
আ.লীগের ৫ সদস্যের প্রতিনিধিদল ভারত সফরে যাচ্ছে কাল
ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি- বিজেপির আমন্ত্রণে নয়াদিল্লি সফরে যাচ্ছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। পাঁচ সদস্যের এ দলে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এই দলের অপরাপর সদস্যরা হলেন; দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান ও সংসদ সদস্য আরমা দত্ত।
নামপ্রকাশে অনিচ্ছুক প্রতিনিধি দলের একজন সদস্য ভোরের কাগজকে জানান, বিজেপির আমন্ত্রণে তিন দিনের এই সফরে রবিবার আমরা ৫ সদস্যের একটি টিম ভারত সফরে যাচ্ছি। সেখানে ভারতের সরকার ও ক্ষমতাসীন বিজেপির প্রতিনিধিদের সঙ্গে আমাদের বৈঠক হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, ভারত সরকারের অন্যদের মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে। বিজেপি সভাপতি জে পি নাড্ডাসহ রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক হবে।
নির্বাচনের আগে এই সফরে আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের পরিকল্পনা, ভারতের মনোভাব ও সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হতে পারে বলেও জানা গেছে। নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রতিনিধি দলের এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








