ঢাকা, ২০২৬-০৮-০২ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

প্রেমের টানে সংসদ ছাড়লেন স্পিকার-এমপি

প্রবাস নিউজ ডেস্ক :

প্রকাশিত: ০৭:৪১, ১৯ জুলাই ২০২৩  

নিজেদের মধ্যে প্রেমের সম্পর্ক স্বীকার করে নিয়ে সংসদ থেকে পদত্যাগ করেছেন সিঙ্গাপুরের স্পিকার ত্যান চুয়ান জিন ও এমপি চেন লি হুই।

সোমবার (১৭ জুলাই) রাজধানী সিঙ্গাপুর সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি সেইন লুন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী লি সেইন লুন বলেন, তারা দুজনই আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি।

প্রসঙ্গত, সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার ত্যান চুয়ান জিন ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই সন্তানের পিতা। তিনি ও এমপি চেন লি হুই উভয়েই ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) উচ্চপর্যায়ের সদস্য। ২০২০ সাল থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠতা শুরু হয়।

সর্বশেষ
জনপ্রিয়