এশিয়ার লৌহমানবী শেখ হাসিনা: দ্য ইকোনমিস্ট
প্রবাস নিউজ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার লৌহমানবী হিসেবে আখ্যায়িত করেছে দ্য ইকোনমিস্ট। বুধবার (২৪ মে) শেখ হাসিনার সাক্ষাৎকারের একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যমটি।
এতে বলা হয়, বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী নারী সরকারপ্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দুই দশকের সময় ১৭ কোটি মানুষের দেশে দারিদ্র্য বিমোচনে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বাধীন বেশিরভাগ সময় ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ।
প্রতিবেদনে আরও বলা হয়, ৭৫ বছর বয়সী শেখ হাসিনার দল আওয়ামী লীগ টানা তিনবার নির্বাচনে জয়লাভ করেছে এবং সর্বমোট চারবার। যা ইন্দিরা গান্ধী ও মার্গারেট থ্যাচারের চেয়ে একবার বেশি। আগামী নির্বাচনেও তিনি জয়ী হবেন বলে আশা প্রকাশ করছেন।
সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আমি এ দেশকে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশে পরিণত করতে চাই।
প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনা শক্তহাতে ক্ষমতা ধরে রাখায় লাভবান হয়েছে বাংলাদেশ। তার অবকাঠামোগত বিনিয়োগ ও কিছু নীতির কারণে প্রবৃদ্ধির গতি বজায় ছিল।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








