ভোলার গ্যাস শীঘ্রই ঢাকায় আসছে
প্রবাস নিউজ ডেস্ক :
ভোলার কূপ থেকে প্রাকৃতিক গ্যাস সিএনজিতে (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস) রূপান্তর করে আনবে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড। তিতাস গ্যাসের আওতাধীন এলাকার শিল্প-কারখানায় ভোলার এই গ্যাস সরবরাহ করা হবে। প্রতিষ্ঠানটি শুরুতে দৈনিক পাঁচ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) করে গ্যাস আনবে। পরে তা বাড়িয়ে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট করে আনবে। প্রতি ঘনমিটার গ্যাসের দাম পড়বে ৪৭ টাকা ৬০ পয়সা। দুই মাসের মধ্যে ভোলার গ্যাস এনে সরবরাহের কথা রয়েছে।
রবিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে রাষ্ট্রায়ত্ত সুন্দরবন গ্যাস কম্পানির সঙ্গে ইন্ট্রাকোর চুক্তি স্বাক্ষর হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, সুন্দরবন গ্যাস কম্পানি লিমিটেডের এমডি তোফায়েল আহমেদ, জ্বালানি সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, ইন্ট্রাকোর এমডি রিয়াদ আলীসহ প্রমুখ।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








