বাল্যবন্ধুর দোকানে মিষ্টি খেলেন রাষ্ট্রপতি
প্রবাস নিউজ ডেস্ক :
বাংলাদেশের রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনের শৈশব কেটেছে পাবনা শহরের অলিগলিতে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। ময়রার দোকানে বসে মিষ্টি খেতে খেতে অনেক সময় পার করেছেন তিনি। এগুলো অনেক বছরের পুরনো স্মৃতি।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বগ্রহণের পর সোমবার (১৫ মে) প্রথমবারের মত পাবনায় গিয়েছেন মো. সাহাবুদ্দিন।
দেশের সর্বোচ্চ পদে আসীন হলেও ভুলে যাননি বাল্যবন্ধুদের। তাই, চলে গিয়েছেন শৈশবের স্মৃতি রোমন্থনে। মনে রেখেছেন অনেক স্মৃতি। তাই তো মিষ্টি খেতে চলে এসেছেন ময়রার দোকানে। লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার। মালিকের নাম ভোলানাথ ঘোষ।
রাষ্ট্রপতি দোকানে ঢুকলেন। বাল্যকালের স্মৃতিভরা দোকানে একটু বসলেন। মিষ্টি খেলেন এবং সফর সঙ্গীদেরও খাওয়ালেন। তিনি সবাইকে স্মরণ করিয়ে দিলেন, মানুষ বড় হয়েও ছোটবেলার বন্ধুদের ভুলে না।
সূত্র : বাসস
আরও পড়ুন
দেশের খবর বিভাগের সর্বাধিক পঠিত
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন
সর্বশেষ
জনপ্রিয়








