সুদান থেকে ফিরলেন আরও ৫১ বাংলাদেশি
প্রবাস নিউজ ডেস্ক :
সুদান থেকে আরও ৫১ বাংলাদেশি দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সংঘাতের মধ্যে দ্বিতীয় দফায় তারা দেশে ফিরলেন। এর আগে ১৩৬ জন জেদ্দা হয়ে দেশে ফিরেন।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশনের (আইওম) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, স্থানীয় সময় বুধবার রাত ১টায় জেদ্দা থেকে ওই প্রবাসীরা রওনা দেন। সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে আরও ৫৪ জন সুদান থেকে দেশে আসার কথা রয়েছে।
সংঘাত কবলিত সুদানের পোর্ট সুদানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে আরও ১৭৬ জন বুধবার বিশেষ ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা পৌঁছান। স্থানীয় সময় বিকাল ২টা ৪০ মিনিটে রওনা হয়ে সাড়ে ৩টার দিকে তারা জেদ্দায় পৌঁছান।
এর আগে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সুদানে থাকা আরও ৫৫৫ বাংলাদেশিকে সেদেশের বিমান সংস্থা বাদার এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটে বুধ এবং আরেকটি ফ্লাইটে বৃহস্পতিবার জেদ্দায় আনার কথা জানিয়েছিলেন।
গত ১৫ এপ্রিল থেকে সুদানে সশস্ত্র বাহিনী এসএএফ ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে লড়াই চলছে। এই সংঘাতে কয়েকশ মানুষ নিহত হয়েছেন।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








