ঢাকা, ২০২৬-০৮-০৩ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:০৪, ২২ এপ্রিল ২০২৩  

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও ঢাকায় তার সরকারি বাসভবন গণভবনে ঈদ করবেন। সেখানে তিনি সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

শুক্রবার (২১ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শনিবার (২২ এপ্রিল) সকাল ১০টা থেকে তার সরকারি বাসভবন গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

তিন বছর বিরতির পর প্রধানমন্ত্রী দলের নেতাকর্মী এবং কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরে তিনি সকাল ১১টা থেকে বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

কোভিড-১৯ মহামারির কারণে ২০২০, ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়নি।

সর্বশেষ
জনপ্রিয়