পদ্মা সেতু দিয়ে ১২ ঘণ্টায় পার হয়েছে ৭ হাজার মোটরসাইকেল
প্রবাস নিউজ ডেস্কঃ
পদ্মা সেতু দিয়ে প্রথম ১২ ঘণ্টায় পার হয়েছে ৭ হাজারের বেশি মোটরসাইকেল।
আজ বৃহস্পতিবার সকাল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭ হাজার ১০৫টি মোটরসাইকেল পদ্মাসেতু অতিক্রম করেছে।
সন্ধ্যা ৮টা ১০ মিনিটে সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'প্রথম দিনে সামগ্রিক অভিজ্ঞতা বেশ ভালো কারণ বেশিরভাগ মোটরসাইকেল চালক নির্দেশাবলী মেনে লেন অনুসরণ করেছেন।'
গত বছর পদ্মাসেতু খুলে দেওয়ার একদিন পর মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ কমাতে গত মঙ্গলবার একনেকের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করতে দেওয়ার নির্দেশনা দেন। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণভবনে সাংবাদিকদের মোটরসাইকেল চালুর বিষয়টি অবহিত করেন।
মঞ্জুর হোসেন জানান, মাওয়া প্রান্ত থেকে মধ্যরাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৬ হাজার ২১৮টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। মোট টোল আদায় হয়েছে ১ কোটি ৬৫ লাখ টাকা। এর মধ্যে ৬ হাজার ৫৪১টি বাইক ছিল।
অন্যদিকে জাঞ্জিরা প্রান্ত থেকে মোট ৭ হাজার ৯১৮টি যানবাহন সেতু পার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ১০ লাখ টাকা। যানবাহনের মধ্যে ৫৬৪টি বাইক ছিল।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








