পদ্মা সেতু দিয়ে ২০ এপ্রিল থেকে চলবে মোটরসাইকেল
প্রবাস নিউজ ডেস্কঃ
পদ্মা সেতু দিয়ে আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে সরকার।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে ২০ এপ্রিল সকাল ছয়টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে। পদ্মা সেতুর বাম পাশের সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলবে। গতিসীমা থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।
মঙ্গলবার গণভবনে এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, পরীক্ষামূলকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবেই সার্ভিস লেনের বাইরে মূল সেতুতে মোটরসাইকেল যেতে পারবে না। নির্ধারিত হারে টোল প্রদান করতে হবে। যদি নিয়ম না মানা হয় তাহলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।
এর আগে গত বছরের ২৬ জুন সকালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় পদ্মা সেতু। প্রথম দিনেই হুমড়ি খেয়ে পড়েন বাইকাররা। সেতু ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, প্রথমদিন দুপুর পর্যন্ত যেসব গাড়ি সেতু পার হয়েছে, তার মধ্যে ৬০ শতাংশ ছিল মোটরসাইকেল।
সেদিন রাতে দুর্ঘটনার কবলে পড়ে মারা যান মোটরসাইকেলে থাকা দুজন। সেদিনই জানানো হয়, ২৭ জুন ভোর ৬টা থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এরপর থেকে অন্য সব যানবাহন চললেও মোটরসাইকেল চলাচল বন্ধই ছিল।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








