রামগড় সীমান্তে বিজিবি মহাপরিচালকের সঙ্গে বিএসএফের শুভেচ্ছা বিনিম
প্রবাস নিউজ ডেস্কঃ
খাগড়াছড়ির রামগড় সীমান্ত এলাকায় বাংলাদেশ-ভারত মৈত্রী ব্রিজের কাছে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং বিএসএফের উদয়পুর সেক্টরের ডিআইজি শ্রী শেখর গুপ্তার মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়েছে। এ সময় উভয় পক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আজ শনিবার দুপুরে এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয় বলে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বিজিবির সূতিকাগার ঐতিহ্যবাহী রামগড় ব্যাটালিয়ন সদর, বিজিবি স্মৃতিস্তম্ভ, রামগড় বিশেষ ক্যাম্প, রামগড় আইসিপি ও মহামুনি বিওপি পরিদর্শন করেন। সেখানে তিনি আভিযানিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সৈনিকদের সঙ্গে কুশল বিনিময় এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








