নবাবপুরে গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে
প্রবাস নিউজ ডেস্কঃ
রাজধানীর পুরান ঢাকার নবাবপুর সুরিটোলা মার্কেটের পাশে একটি গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জাগো নিউজকে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
এর আগে রাত ১০টা ৮ মিনিটের দিকে ওই এলাকার আইয়ুব ভবনে এ আগুনের সূত্রপাত হয়।

রাফি আল ফারুক বলেন, পুরান ঢাকার নবাবপুর সুরিটোলায় একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে আরও ৪টি ইউনিট সেখানে যোগ দেয়। পরে রাত ১১টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি।
গত ৪ এপ্রিল সকালে রাজধানীর সর্ববৃহৎ পাইকারি পোশাকের মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের মার্কেটগুলোতেও। আগুনে কয়েক হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায়। পথে বসেন হাজারো ব্যবসায়ী। ক্ষতি হয় কোটি কোটি টাকার।

এর চার দিন পর গত ৮ এপ্রিল সকাল ৮টার দিকে বঙ্গবাজারের বরিশাল প্লাজা মার্কেটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৪০ মিনিটের চেষ্টায় সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
সবশেষ গত ১১ এপ্রিল বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর চকবাজার বিসমিল্লাহ টাওয়ারের পাশে একটি পাঁচ তলা ভবনের পঞ্চম তলায় সিরামিক গোডাউনে আগুন লাগে। দুপুর ১২টার দিকে ওই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








