ঢাকা, ২০২৬-০৮-০৩ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

সুখী,স্মার্ট বাংলাদেশ গড়ার কামনায় নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রী

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২১:০০, ১৩ এপ্রিল ২০২৩  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব অন্ধকার ও বাধাবিপত্তি দূর করে আগামী বছরগুলোতে একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার কামনা করেছেন। বাংলা নববর্ষ-১৪৩০ (পয়লা বৈশাখ) উপলক্ষে সন্ধ্যা থেকে দেশবাসীর উদ্দেশে দেশের সব গণমাধ্যমে প্রচারিতব্য এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘এই শুভ নববর্ষের প্রাক্কালে আমাদের প্রার্থনা এই যে আমরা যেন সমস্ত অন্ধকার ও বাধাবিপত্তি দূর করে একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে পারি।’

দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শুভ নববর্ষ’। তিনি বলেন, নানা ধরনের বাধাবিপত্তি ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশ আরও একটি বছর পার করেছে।

সর্বশেষ
জনপ্রিয়