রাজধানী সুপার মার্কেটও অগ্নিঝুঁকিপূর্ণ: ফায়ার সার্ভিস
প্রবাস নিউজ ডেস্কঃ
রাজধানী সুপার মার্কেটও অগ্নিঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ রোববার দুপুরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মার্কেটটির অগ্নিনির্বাপণব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা জানান।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বজলুর রশিদ সাংবাদিকদের জানান, বৈদ্যুতিক লাইনের অপরিকল্পিত সংযোগ ওই মার্কেটের অগ্নিঝুঁকি আরও বাড়িয়েছে। তবে কিছু ব্যবস্থা তারা (মার্কেট কর্তৃপক্ষ) নিয়েছে। এরই মধ্যে দুই লাখ লিটার পানি মজুতের ট্যাংক নির্মাণ করা হয়েছে।
রাজধানী সুপার মার্কেটের মালিক সমিতির দাবি, তারা দায়িত্ব নেওয়ার পর অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে কিছু কাজ এখনো চলমান। নতুন যেসব প্রস্তাব ফায়ার সার্ভিস দিয়েছে, তা-ও দ্রুত কার্যকর করা হবে।
গত মঙ্গলবার বঙ্গবাজারে ভয়াবহ আগুনে প্রায় পাঁচ হাজার দোকান পুড়ে যায়। এরপর গত বৃহস্পতিবার গাউছিয়া মার্কেট পরিদর্শন করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। পরিদর্শন শেষে এ মার্কেটকে অগ্নিঝুঁকিপূর্ণ বলে জানান তাঁরা। ফায়ার সার্ভিস বলছে, অগ্নিনির্বাপণের যেসব ব্যবস্থা থাকা দরকার, তার অধিকাংশই নেই এ মার্কেটে।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








