ঢাকা, ২০২৬-০৭-২৬ | ১০ শ্রাবণ,  ১৪৩৩

স্টিল ব্যবসা ‘সমৃদ্ধ করবে’ চায়না-বাংলাদেশ স্টিল বিজনেস সামিট

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:২৯, ৭ জুলাই ২০২৪  

অবকাঠামো নির্মাণে দিনদিন গুরুত্ব বাড়ছে স্টিলের। পাল্লা দিয়ে বাড়ছে আমদানিও। শেষ ১০ বছরে এ খাতে দ্বিগুণ বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার কোটি টাকায়। তবে কাস্টমস কর্মকর্তাদের জটিলতায় বন্দরে ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ করেছেন স্টিল আমদানিকারকরা।

শেষ ১০ বছরে এ খাতে দ্বিগুণ বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার কোটি টাকায়। 

শনিবার (৬ জুলাই) ঢাকায় প্রথম চায়না-বাংলাদেশ স্টিল বিজনেস সামিটে এসে এসব জানান তারা। সামিটের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণে দুই দেশের ব্যবসায়ীদের মাঝে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

প্রথমবারের মতো ঢাকায় আয়োজন করা হয় দুই দিনব্যাপী চায়না বাংলাদেশ স্টিল বিজনেস সামিট-২০২৪।

রাজধানীর হোটেল রেডিসনে যৌথভাবে এ আয়োজন করেছে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন ও অ্যালায়েন্স অব চায়না স্টিল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট। এতে সরবরাহকারী হিসেবে অংশ নিয়েছে চায়নার ২৪টি প্রতিষ্ঠান। যা ব্যবসা সহজীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে জানান বাংলাদেশের স্টিল আমদানিকারকরা। তবে চায়না পণ্যের শুল্কায়নে কাস্টমস বিভাগকে সহযোগী হওয়ায় প্রত্যাশা তাদের।
দেশে প্রথম এ আয়োজন ভবিষ্যতে ব্যবসা আরও সহজ ও সমৃদ্ধ করবে বলছেন দুদেশের ব্যবসায়ী নেতারা।

দীর্ঘ পরিক্রমায় স্টিল শিল্প সেভাবে দেশে গড়ে না ওঠায় আমদানি নির্ভরতা কাটছে না সহসা। সর্বশেষ ১০ বছরে দেশে এ খাতে আমদানি বাড়ায় বিনিয়োগ হয়েছে দ্বিগুণ। যার আকার ৫০ হাজার কোটি টাকায় অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশ স্টিল ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।

সর্বশেষ
জনপ্রিয়