জার্মানিতে ঈদুল আজহা উদযাপন
প্রবাস নিউজ ডেস্কঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করছেন জার্মানি প্রবাসী বাংলাদেশিরা। দেশটির বিভিন্ন শহরের মসজিদ, খোলা মাঠ এবং হলরুমে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসীরা।
রোববার (১৬ জুন) রাজধানী বার্লিনের বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজের একাধিক জামাত অনুষ্ঠিত হয়। এখানে নামাজ আদায় করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি। নামাজের আগে কোরবানির শিক্ষা নিয়ে আলোচনা করেন খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজি।
জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব ঈদের জামাতে বিপুল সংখ্যক বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের মুসলমানরা অংশ নেন।

মানহাইম শহরে বাংলাদেশিদের পরিচালিত মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন ওই এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও ওফেনবাখ শহরে আইনহাইট ডেজ ইসলাম এবং বায়তুল গফুর মসজিদে ঈদের নামাজ আদায় করেন সেখানে বসবাসকারী বাংলাদেশিরা প্রবাসীরা। ডার্মস্ট্যাড শহরে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জার্মান বাংলাদেশ কালচারাল সংগঠনের উদ্যোগে মসজিদ আল রাহমাতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে সেখানে ঈদের নামাজ আদায় করেন। মাইঞ্জ শহরে বসবাসকারী প্রবাসীরা একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়াও মিউনিখ, ডটমুন্ড, হামবুর্গসহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সব স্থানেই বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








