ঢাকা, ২০২৬-০৭-২৬ | ১০ শ্রাবণ,  ১৪৩৩

ঢাকা-নিউইয়র্ক রুট চালুর বিষয়ে যা জানালেন বিমানমন্ত্রী

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০২:২৩, ৩১ মে ২০২৪  

ঢাকা থেকে নিউইয়র্ক নগরীর মধ্যে সরাসরি বিমান চলাচলের অনুমতি যুক্তরাষ্ট্রের এভিয়েশন খাতের নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) অনুমোদনের অপেক্ষায় আটকে আছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন।

বৃহস্পতিবার (৩০ মে) হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। 

 

বৃহস্পতিবার (৩০ মে) হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ফারুখ খান বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় শর্ত পূর্ণ করা সত্ত্বেও বারবার নতুন শর্ত দেয়া হচ্ছে। বাংলাদেশ সরকারের তরফে কোনো রাজনৈতিক সমস্যা নেই। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সুবিধার কথা বিবেচনা করে এই রুটে ফ্লাইট চালু করতে সরকার আন্তরিক। কেন এ ব্যাপারে অনুমোদন দিচ্ছে না সেটা তারাই ভালো জানে।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, আমরা নিশ্চিত নই, এফএএর উদ্দেশ্য আসলে কী। তবে সেখানে আমাদের যে স্লট রয়েছে তা আমাদের পাওয়ার কথা। যখন আমরা এর আগে বোয়িং কিনেছিলাম তখন আমাদের উদ্দেশ্য ছিল নিউইয়র্কে আমাদের যে স্লট সেটা আমাদের দিতে হবে। কিন্তু বিভিন্ন পয়েন্ট উল্লেখ করে তারা আমাদের এখনও স্লট দেয়নি। এ ব্যাপারে আলোচনা অব্যাহত রয়েছে।

 

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এ ব্যাপারে কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, তারা যখনই কোনো শর্ত দিচ্ছে সেটা পূরণ করা হচ্ছে। কিন্তু তারপরই তারা নতুন নতুন শর্ত আরোপ করছে।

 

রাজনৈতিক কোনো কারণে ঢাকা থেকে নিউইয়র্ক রুটে বিমান চলাচলের অনুমতি বন্ধ রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের তরফে রাজনৈতিক কোনো সমস্যা নেই। আমরা সেখানে (নিউইয়র্কে) যেতে চাই। যুক্তরাষ্ট্রের এফএএ কেন অনুমতি দিচ্ছে না সেটা তারাই ভালো বলতে পারে। আগামীতে তাদের টিম আবার আসবে। আমরা আশা করছি ওই সফরেই এ ব্যাপারে ইতিবাচক ফলাফল আসবে।

 

আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, থার্ড টার্মিনালের প্রকল্প পরিচালক মাকসুদুল ইসলাম প্রমুখ।

 

সর্বশেষ
জনপ্রিয়