নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ারের সঙ্গে এফবিসিসিআইয়ের প্রতিনিধি দলের
প্রবাস নিউজ ডেস্কঃ
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সরকার প্রধান (প্রিমিয়ার) ক্রিস মিনসের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একটি প্রতিনিধিদল বৈঠক করেছে।
নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ারের সঙ্গে সাক্ষাতকালে এফবিসিসিআইয়ের প্রতিনিধি দল।
বুধবার (২৯ মে) দুপুরে অস্ট্রেলিয়ায় প্রিমিয়ারের কার্যালয়ে এ বৈঠকে অনুষ্ঠিত হয়।
বৈঠকে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ারকে এফবিসিসিআইয়ের বিস্তারিত কার্যক্রম সম্পর্কে ধারণা দেয়া হয়। এছাড়া অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের সম্ভাবনার বিষয়টিও তুলে ধরা হয়।
বৈঠক শেষে প্রিমিয়ার দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে এফবিসিসিআইকে সার্বিক সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানানো হয়।
এছাড়া আগামী ৩ ও ৪ অক্টোবর সিডনিতে দুই দিনব্যাপী সিঙ্গেল কান্ট্রি ফেয়ার উদ্বোধনসহ অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের সম্ভাবনা ও সাফল্যর বিষয়ে প্রিমিয়ারকে বিস্তারিত অবহিত করেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের (এবিবিএফ) সভাপতি আব্দুল খান রতন।
এ সময় বৈঠকে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আল্লামা সিদ্দিকী, সিডনি কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেন, বাংলাদেশের হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর ও দূতালয় প্রধান মিস তাহলিল দিলাওয়ার মুন ও কমার্শিয়াল কাউন্সিলর রনি চাকমা উপস্থিত ছিলেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ব্রায়ান লাল, উপদেষ্টা নাইম আবদুল্লাহ।
অস্ট্রেলিয়ায় এফবিসিসিআইয়ের প্রতিনিধিদলের সঙ্গে আছেন সংগঠনটির সহসভাপতি যশোদা জীবন দেবনাথ, পরিচালক মো রাকিবুল আলম দিপু, প্রীতি চক্রবর্তী, সৈয়দ মো. বখতিয়ার ও সেক্রেটারি জেনারেল মো. আলমগীর।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








