১৫ বছরে দেশের প্রবাসী আয় ২৩৩ বিলিয়ন ডলার: ড. আতিউর
প্রবাস নিউজ ডেস্কঃ
২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে দেশে ২৩৩ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
রোববার (২৬ মে) রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত সেমিনারে এ তথ্য তুলে ধরেন তিনি।
তিনি জানান, চলতি মাসেই প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। ২০৩০ সাল নাগাদ তৈরি পোশাক খাতের রফতানি আয় বেড়ে দাঁড়াবে ১০০ বিলিয়ন ডলার। ২০২৬ সালের মধ্যে প্রযুক্তিখাতের রফতানি আয় হবে ৫ বিলিয়ন ডলার। ওষুধ শিল্প এবং হালকা প্রকৌশল খাতের বার্ষিক প্রবৃদ্ধি হবে ১৫ শতাংশ থেকে ১৯ শতাংশ হারে। তাই এখনই তৈরি পোশাকসহ রফতানিমুখী অন্যান্য খাতে বিদ্যমান শুল্ক সুবিধা তুলে নেয়ার সময় হয়নি। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর সব কথা না শোনার পরামর্শও দেন ড. আতিউর রহমান
উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ার পর চীনে পণ্য রফতানিতে ৬.৭ শতাংশ; জাপানে ৯ শতাংশ; ইউরোপিয় ইউনিয়নে (ইইউ) ১১.৬ শতাংশ; কানাডাতে ১৬. ২ শতাংশ; ভারতে ২২.৭ শতাংশ শুল্ক দিতে হবে বাংলাদেশি রফতানিকারকদের। বর্তমানে এসব দেশে পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ। বিদ্যমান শুল্ক সুবিধা বহাল রাখতে কূটনীতিক পর্যায়ে আলাপ-আলোচনা জোরদারের পরামর্শ দেন আতিউর রহমান। একইসঙ্গে এলডিসি উত্তোরণের চ্যালেঞ্জ মোকাবিলায় মুক্ত ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে জোর দেয়ার পরামর্শ দেন।
এসময় কর্মক্ষেত্রে নারীর ক্ষমতায়নের পরিসংখ্যান তুলে ধরেন সাবেক এই গভর্নর। তিনি জানান, ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের হার ৩০ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৮ শতাংশে। ২০৩০ সালের মধ্যে বিশ্বের নবম বৃহৎ ভোক্তা বাজারে পরিণত হবে বাংলাদেশ। যা বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করবে বলে মনে করেন ড. আতিউর রহমা
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








