বিডিংয়ের মাধ্যমে গাড়ি কেনা-বেচা হবে বাংলাদেশেও
প্রবাস নিউজ ডেস্কঃ
দেশে প্রথম বারের মতো ডিজিটাল বিডিং বা অকশনের মাধ্যমে গাড়ি কেনা-বেচার প্ল্যটফর্ম নিয়ে এলো ইউজড কার সিস্টেম সলুশন বাংলাদেশ (ইউএসএসবি)।
বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে ক্রেতা-বিক্রেতাদের নিয়ে ডামি বিডিং সেশন।
শুক্রবার (২৪ মে) দিনব্যাপী পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে ক্রেতা-বিক্রেতাদের নিয়ে ডামি বিডিং সেশন অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, জাপানে যেভাবে রিয়েল টাইম বিডিংয়ের মাধ্যমে গাড়ি কেনা-বেচা হয়, বাংলাদেশের গাড়িপ্রেমীরাও এখন সেই সুবিধা পাবেন। নতুন-পুরোনো সব ধরনের গাড়ি কিনতে বিডিং করা যাবে।
ইউএসবিসি একটি গাড়ি ক্রয়-বিক্রয়ের অনলাইন প্লাটফর্ম। যেখানে ক্রেতা-বিক্রেতা উভয়কেই রেজিস্ট্রেশনের মাধ্যমে তালিকাভুক্ত হতে হবে। বর্তমানে রাজধানী ঢাকার মানুষেরা এ সুবিধা পেলেও এর পরিসর দেশজুড়ে বাড়ানো হবে বলে জানান আয়োজকরা।
অনলাইনেই গাড়ির কন্ডিশন কেমন তা ক্রেতারা জানতে পারবেন।
ইউএসবিসি ম্যানেজার রেজা বলেন, প্রতিটি গাড়ির ইন্সপেকশন শিট আমরা তৈরি করে দেব। জাপান থেকে প্রশিক্ষিত মেকানিক্সরা প্রতিটি গাড়ির খুঁটিনাটি পরীক্ষার পর গাড়ির সমস্যা অথবা কোন পার্টস কী অবস্থায় আছে তার বিস্তারিত ইন্সপেকশন শিটে থাকবে। এছাড়াও গাড়ির কাগজপত্র ক্লিয়ারেন্স সংক্রান্ত নিশ্চয়তাও দেবে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির সিইও ফাহাদুল্লাহ বলেন, বাংলাদেশে আমাদের প্লাটফর্মটিই কেবল গাড়ি কেনা-বেচার ক্ষেত্রে ইন্সপেকশন সুবিধা দিচ্ছে। কাউকে স্বশরীরে গাড়ি দেখার প্রয়োজন হবে না। অনলাইনেই গাড়ির কন্ডিশন কেমন তা ক্রেতারা জানতে পারবেন। অন্যদিকে বিক্রেতারা সহজেই তাদের গাড়ি ক্রেতাদের সামনে তুলে ধরতে পারবেন তাদের চাহিদা মতো দামে।
বিডিং সেশনে অংশ নিতে আসা এক ক্রেতা বলেন, আমরা সাধারণত গাড়ি কিনতে হলে শোরুম কিংবা অন্য কারও কাছ থেকে পরামর্শ নেই। অভিজ্ঞতা না থাকায় অনেক সময় ঠকে যেতে হয়। কিন্তু অনলাইন বিডিংয়ে গাড়ির কন্ডিশন ডিটেইলস দেয়া থাকছে। তাছাড়া বিআরটিএ সার্টিফাইড কাগজপত্র নিয়েও ভাবতে হচ্ছে না। গাড়িপ্রেমীদের জন্য এটি একটি ভালো উদ্যোগ।
এক বিক্রেতা বলেন, এখানে গাড়ি বিক্রি করতে আমাকে দালাল কিংবা কোনো মধ্যস্থতাকারীর দরকার হচ্ছে না। আমার গাড়ির দাম ও কন্ডিশন অনুযায়ী সেখানে প্রচুর ক্রেতা থাকছেন। দাম নিয়ে দর কষাকষির ও ঝামেলা নেই। তবে ক্রেতা-বিক্রেতাদের আগে ডিজিটাল এই প্রক্রিয়াটিতে অভ্যস্ত হতে হবে।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








