বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় কিরগিজ রিপাবলিক
প্রবাস নিউজ ডেস্কঃ
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে চায় মধ্য এশিয়ার দেশ কিরগিজ রিপাবলিক। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কও জোরদার করতে চায় দেশটি।
সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিরগিজ রিপাবলিকের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আভাজবেক আতাখানভ। ছবি: সময় সংবাদ
সোমবার (২২ এপ্রিল) প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান ঢাকা সফররত কিরগিজ রিপাবলিকের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আভাজবেক আতাখানভ।
এর আগে সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশের চলমান আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন কিরগিজ মন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশ সফরে আগ্রহী কিরগিজ প্রধানমন্ত্রী।
আর সালমান এফ রহমান জানান, তৈরি পোশাক শিল্প, শিক্ষাসহ নানা খাতে দুইদেশের সহযোগিতা বৃদ্ধির সুযোগ আছে। উভয় দেশই এসব সুযোগ কাজে লাগাতে চায়। পাশাপাশি কৃষি ও প্রযুক্তি খাতেও কাজ করতে পারে দুই দেশ।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








