ব্রিকসের সদস্য হতে বাংলাদেশকে সমর্থন দেবে ব্রাজিল: মাউরো ভিয়েরা
প্রবাস নিউজ ডেস্কঃ
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা জানিয়েছেন, ব্রিকসের সদস্য পদ পেতে বাংলাদেশকে সমর্থন করবে ব্রাজিল। আজ রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
মাউরো ভিয়েরা বলেন, ‘বন্ধু রাষ্ট্র হিসেবে ব্রাজিল বাংলাদেশকে যেকোনো বিষয়ে সহযোগিতা দিতে আগ্রহী। সে লক্ষে ব্রিকসের সদস্য পদ পেতে বাংলাদেশকে সমর্থন করবে ব্রাজিল।’
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যোগ্য নেতৃত্বের জন্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনরায় নির্বাচিত হয়েছেন।’
রোহিঙ্গা ইস্যুতে ব্রাজিলের অবস্থান জানতে চাইলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ যেসব উদ্যোগ নিয়েছে, ব্রাজিল সেগুলো সমর্থন করে।’
উল্লেখ্য, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা দুই দিনের সফরে আজ রবিবার বাংলাদেশেএসেছেন।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








