চট্টগ্রাম–৮ উপনির্বাচনে তিনজনের মনোনয়ন বাতিল
প্রবাস নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) সংসদীয় আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। আজ বুধবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ে তাঁদের প্রার্থিতা বাতিল করা হয়।
মনোনয়ন বাতিল হওয়া তিনজনের মধ্যে দুজন স্বতন্ত্র প্রার্থী। তাঁরা হলেন মীর মোহাম্মদ রমজান আলী ও খাদেমুল ইসলাম। অপরজন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কামাল পাশা।
কামাল পাশার মনোনয়ন বাতিল হয়েছে খেলাপি ঋণের কারণে। অপর দুজন এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিলেও তাতে গলদ ছিল বলে মনোনয়ন বাতিল হওয়ার কথা জানান রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।
এর আগে কামাল পাশা মনোনয়নপত্র জমা দিয়ে বলেছিলেন তিনি এবার বেচাকেনায় যাবেন না। শেষপর্যন্ত নির্বাচন করবেন। কিন্তু খেলাপি ঋণের কারণে তা বাতিল হয়ে গেল। তবে মনোনয়ন ফেরত পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।কামাল পাশার মনোনয়ন বাতিল হয়েছে খেলাপি ঋণের কারণে। অপর দুজন এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিলেও তাতে গলদ ছিল বলে মনোনয়ন বাতিল হওয়ার কথা জানান রিটার্নিং কর্মকর্তা।
কামাল পাশা বলেন, ‘একটি বেসরকারি ব্যাংকে আমার একটা ঋণ ছিল। সেটা আগেই পরিশোধ করেছি। কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে সেটা হালনাগাদ হয়নি। তাই বাতিল করা হয়েছে। আমি এ নিয়ে আপিলে যাচ্ছি।’
এখন এ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বৈধ রয়েছে। তাঁরা হলেন আওয়ামী লীগের নোমান আল মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাবউদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশেরসৈয়দ মো. ফরিদ উদ্দিন।
আগামী ৫ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২৭ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী এলাকার ভোটকেন্দ্র ১৯০টি ও ভোটার ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন।
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








