গাবতলী যাচ্ছে ‘কারওয়ান বাজার’
প্রবাস নিউজ ডেস্কঃ
রাজধানীর কারওয়ান বাজার থেকে আড়ত সরিয়ে গাবতলীতে নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
কারওয়ান বাজারের মাছ বাজার: ‘পৃথিবীর কোনো উন্নত দেশের রাজধানীর মাঝখানে এমন পচনশীল পণ্যের পাইকারি কাঁচাবাজার নেই’।
সোমবার (১৮ মার্চ) কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে মেয়র এ কথা জানান।
তিনি বলেন, ঝুঁকিপূর্ণ হওয়ায় কারওয়ান বাজারে ডিএনসিসির আঞ্চলিক-৫ অফিস বিল্ডিংটি ঈদের পরপরই ভেঙে ফেলা হবে। এ অবস্থায় প্রথম ধাপে কারওয়ান বাজার কাঁচামাল আড়তের ১৭৬টি দোকান গাবতলীতে স্থানান্তর হবে।
মেয়র বলেন, দ্রুতই বিল্ডিংয়ের ১৭৬টি দোকানের অ্যালটমেন্ট বরাদ্দ দেয়া হবে। তবে সঠিক সময়ে আড়তগুলো গাবতলীর ডিএনসিসি মার্কেটে স্থানান্তর না হলে, সব দায় দোকান মালিকদের নিতে হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
গত বছরের জুন মাসে কারওয়ান বাজার স্থানান্তর প্রসঙ্গে মেয়র আতিক বলেছিলেন, পৃথিবীর কোনো উন্নত দেশের রাজধানীর মাঝখানে এমন পচনশীল পণ্যের পাইকারি কাঁচাবাজার নেই। স্মার্ট বাংলাদেশে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে পাইকারি কাঁচাবাজার থাকতে পারে না। কারওয়ান বাজারে কোনো কাঁচাবাজার থাকবে না।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








