ঢাকা, ২০২৬-০৭-২৮ | ১২ শ্রাবণ,  ১৪৩৩

আকুর বিল পরিশোধের পর কমেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০১:২৭, ১২ মার্চ ২০২৪  

ফেব্রুয়ারি মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার। 

রোববার (১০ মার্চ) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভ দাঁড়ায় ২০ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার।

মেজবাউল হক জানান, ফেব্রুয়ারি মাসে আকুর বিল পরিশোধের পর রোববার পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে মোট রিজার্ভ দাঁড়ায় ২৫ দশমিক ২৩ বিলিয়ন ডলার। তবে বিপিএম৬ পদ্ধতি অনুসারে, ৫ দশমিক ২১ বিলিয়ন ডলার বাদ দিলে নিট রিজার্ভ দাঁড়ায় ২০ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার।

রমজান ও সামনে ঈদুল ফিতর থাকায় ফেব্রুয়ারির চেয়ে বেশি রেমিট্যান্স মার্চে আসার সম্ভাবনা রয়েছে। এতে রিজার্ভে গতি আসবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

সর্বশেষ
জনপ্রিয়