৮ মাসে সর্বোচ্চ রেমিট্যান্স ফেব্রুয়ারিতে ২.১৬ বিলিয়ন ডলার
প্রবাস নিউজ ডেস্কঃ
গত ফেব্রুয়ারি মাসে দেশে ২ দশমিক ১৬ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় ৩৯ শতাংশ রেমিট্যান্স বেশি এসেছে ফেব্রুয়ারিতে।
গত বছরের জুলাইয়ের পর থেকে গত আট মাসে এক মাসে আসা এটাই সর্বোচ্চ রেমিট্যান্স।
গত বছরের জুনে দেশে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার।
২০২৩ সালে বিদেশে গেছেন রেকর্ড ১৩ লাখ ৫ হাজার কর্মী। তার আগের বছর ১১ লাখ ২৫ হাজার কর্মী বিদেশে যান।
প্রবাসী কর্মীর সংখ্যা বৃদ্ধি এবং এ বছর লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হওয়ায় রেমিট্যান্স প্রবাহ আগে বছরের একই সময়ের তুলনায় বেশি হয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন
দেশের খবর বিভাগের সর্বাধিক পঠিত
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন
সর্বশেষ
জনপ্রিয়








