ফেব্রুয়ারিতে রপ্তানি ১২ শতাংশ বেড়েছে
প্রবাস নিউজ ডেস্কঃ
উচ্চ মূল্যস্ফীতির চাপ থেকে বিশ্ব অর্থনীতি ধীরে ধীরে পুনরুদ্ধার হওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারিতে রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে ১২ শতাংশ বেড়ে ৫১৮ কোটি ডলারে দাঁড়িয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ আজ সোমবার দ্য ডেইলি স্টারকে বলেন, ফেব্রুয়ারিতে রপ্তানি ৫২৪ কোটি ডলার লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ৯৮ শতাংশ কম হয়েছে।
তিনি জানান, জুলাই-ফেব্রুয়ারি সময়ে রপ্তানি তিন হাজার ৮৪৫ কোটি ডলারে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় তিন দশমিক ৭১ শতাংশ বেশি।
তবে জুলাই-ফেব্রুয়ারি সময়ে রপ্তানি চার হাজার ১১২ কোটি ডলার লক্ষ্যমাত্রার চেয়ে ছয় দশমিক ৪৮ শতাংশ কম ছিল।
গত তিন মাসের প্রত্যেক মাসেই পাঁচ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি আয় এসেছে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম।
আরও পড়ুন
দেশের খবর বিভাগের সর্বাধিক পঠিত
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন
সর্বশেষ
জনপ্রিয়








