৮ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এলো ফেব্রুয়ারিতে
প্রবাস নিউজ ডেস্কঃ
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে ২.১৬ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে, গত বছরের জুনে রেমিট্যান্স এসেছিল ২.১৯ বিলিয়ন ডলার।
রোববার (৩ মার্চ) রেমিট্যান্সের ওপর বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ বছরের ফেব্রুয়ারিতে ৩৯ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে।
২০২৩ সালে বিদেশে গিয়েছেন রেকর্ড ১৩ লাখ ৫ হাজার কর্মী। তার আগের বছর ১১ লাখ ২৫ হাজার কর্মী বিদেশে যান।
প্রবাসী কর্মীর সংখ্যা বৃদ্ধি এবং এ বছর লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হওয়ায় রেমিট্যান্সপ্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় বেশি হয়েছে বলে মনে করা হচ্ছে।
এর আগে, ২০২৩ সালের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি, এপ্রিলে ১৬৮ কোটি, মে মাসে ১৬৯ কোটি, জুনে ২২০ কোটি, জুলাইয়ে ১৯৭ কোটি, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বরে ১৯৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে এবং ডিসেম্বরে এসেছিল রেমিট্যান্স ১৯৯ কোটি মার্কিন ডলার।
দীর্ঘদিন ধরেই বৈদেশিক মুদ্রার অভাবে আমদানিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। মার্কিন এ মুদ্রাটির সংকট নিরসনে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংককে। পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করা হয়।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








