বাংলাদেশ ফিলিস্তিনের পাশে আছে: তথ্য প্রতিমন্ত্রী
প্রবাস নিউজ ডেস্কঃ
বাংলাদেশ ফিলিস্তিনের পাশে আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, বাংলাদেশ সবসময় গণহত্যার বিপক্ষে।
তুরস্কের টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা বিশেষ করে শিশু, নারী, বয়োজ্যেষ্ঠ বেসামরিক ব্যক্তি, দায়িত্বরত সাংবাদিক, মানবাধিকার কর্মীদের নির্বিচারে হত্যাকাণ্ডের কথা বিশ্বের সবাই জানে। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা ও এ বিষয়ে বিশ্বব্যাপী অপতথ্য প্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ওআইসি ভুক্ত দেশগুলোকে একত্রে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, অপতথ্যের বিপক্ষে সত্য তুলে ধরার জন্য তথ্য পুল গঠন করতে হবে। এ তথ্য পুল থেকে ওআইসি সদস্য দেশগুলো তথ্য আদান-প্রদানের মাধ্যমে সত্য তথ্য বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরতে পারবে। বাংলাদেশ সবসময় গণহত্যার বিপক্ষে। বাংলাদেশ ফিলিস্তিনের পাশে আছে।
আইএইচআর/জেডএইচ
আরও পড়ুন
দেশের খবর বিভাগের সর্বাধিক পঠিত
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন
সর্বশেষ
জনপ্রিয়








