ঢাকা, ২০২৬-০৭-২৮ | ১২ শ্রাবণ,  ১৪৩৩

‘একটি গ্রাম, একটি পণ্য’ কর্মসূচি বাস্তবায়নে জাপানের সহযোগিতা চায়

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০১:০৪, ২০ ফেব্রুয়ারি ২০২৪  

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাণিজ্য প্রতিমন্ত্রীর অফিসকক্ষে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এ কথা বলেন আহসানুল ইসলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘হস্তশিল্প’কে বর্ষপণ্য ঘোষণা করেছেন। সরকার ‘একটি গ্রাম, একটি পণ্য’ কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি ও রফতানিযোগ্য পণ্য বাড়াতে কাজ করছে। এ কর্মসূচি সফল করতে জাপানের সহযোগিতা প্রয়োজন।

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এ কর্মসূচিকে সাধুবাদ ও সহযোগিতার আশা প্রকাশ করে জানান, জাপান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাপান অংশীদার হয়ে কাজ করতে আগ্রহী। আগামী বছর জাপানে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড এক্সপো ২০২৫’ আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণ করবে বলে আশা করি।

বাংলাদেশ-জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম আরও বলেন, জাপান বাংলাদেশের উন্নয়ন অংশীদার। উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে কাজ করতে হবে।

সর্বশেষ
জনপ্রিয়