দেশে জাপানি বিনিয়োগ বেড়েছে, আগামীতে আরও বাড়বে
প্রবাস নিউজ ডেস্কঃ
বর্তমান বিশ্বে বিনিয়োগের অন্যতম নিরাপদ জায়গা হলো বাংলাদেশ। ক্রম উন্নয়নের ফলে বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি গ্রাজুয়েশন লাভ করবে, তাই জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে বিশেষ আগ্রহী বলে জানিয়েছেন জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিউং হো লি। এসময় তিনি বাংলাদেশের ক্রম উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

‘মিট উইথ জাপানিজ ইনভেস্টরস: ইনভেস্টমেন্ট ফ্যাসিলেশন এন্ড আফ্টারকেয়ার সার্ভিস’ শীর্ষক কর্মশালার বক্তব্য প্রদানকালে অতিথিরা। ছবি: সংগৃহীত
রোববার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাল্টিপারপাস হলে ‘মিট উইথ জাপানিজ ইনভেস্টরস: ইনভেস্টমেন্ট ফ্যাসিলেশন এন্ড আফ্টারকেয়ার সার্ভিস’ শীর্ষক কর্মশালায় একথা বলেন তিনি।
মিউং হো লি বলেন, এদেশের ৭১ শতাংশ জাপানি কোম্পানি তাদের ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি করেছে। বর্তমানে বাংলাদেশে ৩৪০ টি জাপানি কোম্পানি থাকলেও আগামী ২/৩ বছরের মধ্যে সেই সংখ্যা ৫০০ ছাড়িয়ে যাবে। এক্ষেত্রে জাপানি এসএমই কোম্পানিগুলো বাংলাদেশে দ্রুত বিনিয়োগ করবে বলে জানান তিনি।
এসময় স্মার্ট বিনিয়োগ সেবা দেয়ার লক্ষ্যে বিনিয়োগকারীদের বিনিয়োগপরবর্তী সব সেবা দিতে বিডা বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী দক্ষ নেতৃত্বে আর্থ সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নের ফলে বাংলাদেশে চমৎকার বিনিয়োগ পরিবেশ তৈরি হয়েছে। স্মার্ট বিনিয়োগ সেবা প্রদানের লক্ষ্যে ওএসএস প্লাটফর্মের মাধ্যমে ডিজিটাল সেবাসহ, বিনিয়োগ পরবর্তী সময়েও বিনিয়োগকারীদের সেবা প্রদান করে আসছে বিডা। বিনিয়োগের পরবর্তী সময়ে একজন বিনিয়োগকারী ই-কর্মাস, ট্রেড মার্ক ইস্যু, ভিসা ইস্যু, যন্ত্রপাতি আমদানিসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে থাকেন, ইনভেস্টমেন্ট আফটারকেয়ার উইং এর মাধ্যমে বিনিয়োগকারীদের সেই সব চ্যালেঞ্জ ও সমস্যা সমাধানের লক্ষ্যে যাবতীয় পরামর্শ, সাহায্য ও সেবা দিতে বদ্ধপরিকর এই প্রতিষ্ঠান।
তিনি জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক উল্লেখ করে বলেন, জন্মলগ্ন থেকেই জাপান বাংলাদেশের অন্যতম ভালো এবং আমাদের উন্নয়নের সহযোগী দেশ হিসেবে কাজ করে আসছ। সম্প্রতি আমাদের অবকাঠামো উন্নয়নে জাপানের অবদান অনস্বীকার্য।
কর্মশালায় সভাপতির বক্ত্যবে বিডা’র নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী বলেন, বর্তমানে জি টু জি-এর মাধ্যমে জাপান ও বাংলাদেশ যৌথভাবে বাংলাদেশের উন্নয়নে কাজ করে চলেছে এবং দিন দিন বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বিডা বিনিয়োগকারীদের সঙ্গে সার্বিক যোগাযোগ রেখে চ্যালেঞ্জ মোকাবেলাসহ বিভিন্ন সমস্যা সমাধানে নিরলস কাজ করে চলছে।
এসময়ে তিনি জাপানি বিনিয়োগকারীদের অধিক হারে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বিনিয়োগকারীদের সব সেবা প্রদানের জন্য বিডা সবসময়ে বিনিয়োগকারীদের পাশেই রয়েছে।
কর্মশালায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিডার মহাপরিচালক মোঃ আরিফুল হক, বিডার সহকারী পরিচালক সাইফুল ইসলাম, বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন, জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস পরিচালক গিনটাউটাস দিরগেলা, মারুবেনী কর্পোরেশন বাংলাদেশের কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা, ডিবিএল গ্রুপের জেনারেল ম্যানেজার লিটন চন্দ্র সরকার প্রমুখ।
কর্মশালায় জিকা, জেট্রো, জেবিসিসিআই, জেসিএআইডিসহ বিভিন্ন জাপানি কোম্পানির প্রায় ১০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








