কোনো রেমিট্যান্স আসেনি যে ১৩ ব্যাংকে
প্রবাস নিউজ ডেস্কঃ
চলতি মাসের প্রথম ৯ দিনে দেশে এসেছে ৬৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। তবে দেশে কার্যরত ১৩টি ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকও।
ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে দেশে এসেছে ৬৩ কোটি ১৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
রোববার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ১৩টি। এর মধ্যে রয়েছে ১টি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, ১টি বিশেষায়িত ব্যাংক, ৬টি বেসরকারি ব্যাংক ও ৫টি বিদেশি ব্যাংক।
ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব ও বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ব্যাংক, মেঘনা ব্যাংক, পদ্মা ব্যাংক, সীমান্ত ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি।
এছাড়া কোনো রেমিট্যান্স আসেনি বিদেশি খাতের ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংকেও।
এদিকে, ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে দেশে এসেছে ৬৩ কোটি ১৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে
বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৫৩ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ লাখ ৯০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ফেব্রুয়ারির ৩ থেকে ৯ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৫৬ কোটি ৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এছাড়া ১ থেকে ২ ফেব্রুয়ারি দেশে এসেছে ৭ কোটি ১১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








