বিরোধীদলীয় নেতা জিএম কাদের, উপনেতা আনিসুল
প্রবাস নিউজ ডেস্কঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দল হিসেবে অংশ নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পাওয়া জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে সংসদে বিরোধীদলীয় নেতা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে জাপার আরেক নবনির্বাচিত এমপি আনিসুল ইসলাম মাহমুদকে সংসদের বিরোধীদলীয় উপনেতা করা হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় মানব সম্পদ শাখা-১ এ প্রজ্ঞাপন জারি করেছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর আদেশক্রমে জ্যেষ্ঠ সচিব কে এম আব্দুস সালাম প্রজ্ঞাপনে সই করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমত দল বা অধিসংঘের নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে (রংপুর-৩) জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২(১)(ট) বিধি অনুযায়ী বিরোধীদলের নেতা এবং “বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন,২০২১” মোতাবেক চট্টগ্রাম-৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল হক মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করিলেন।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে ১১টি সংসদীয় আসনে জয় পায় জাতীয় পার্টি। এবারের নির্বাচনে ২৬ আসনে জাপাকে ছাড় দিয়েছিল আওয়ামী লীগ। ওই আসনগুলোতে নৌকার কোনো প্রার্থী দেওয়া হয়নি।
এই নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি আসনে জয় পায়। স্বতন্ত্র প্রার্থীদের ঘরে যায় ৬২টি আসন। এছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এবং বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয় পেয়েছে। ভোটের আগে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন








