ঢাকা, ২০২৬-০৭-২৯ | ১৪ শ্রাবণ,  ১৪৩৩

বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে : জয়শঙ্কর

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:০৮, ২১ জানুয়ারি ২০২৪  

শনিবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে উগান্ডার কাম্পালায় ১৯তম ন্যাম শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে দেখা হয় তার। এরপর তিনি তার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এসব কথা লিখেছেন।

তিনি লিখেছেন, 

 

ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে। আর শিগগির তাকে (ড. হাছান) দিল্লিতে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছি।

জয়শঙ্কর আরও লেখেন, 

 

উগান্ডার কাম্পালায় বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সাথে দেখা করে আনন্দিত। তার নিয়োগের জন্য তাকে অভিনন্দন জানাই এবং তার সার্বিক সাফল্য কামনা করি।

 

এদিন বিকেলে কাম্পালায় সাইডলাইন বৈঠকে পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় এবং দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

 

ড. হাছান মাহমুদ বর্তমানে, ১৯-২০ জানুয়ারি, ২০২৪ জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং ২১-২২ জানুয়ারি, ২০২৪-এ জি৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

 

 

এক্স হ্যান্ডেলে যা লিখলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড.এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত 

 

এর আগে  বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ তার প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফর হিসেবে  ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ৭ ফেব্রুয়ারি নয়াদিল্লি যাওয়ার কথা জানান।  

 

নয়াদিল্লিতে তিনদিন থাকতে হতে পারে। ভ্রমণসূচি এখনও প্রস্তুত নয়; তবে আমরা আলোচনা করেছি যে, ৭ ফেব্রুয়ারি নয়াদিল্লি যাব বলেও জানান তিনি। 

সর্বশেষ
জনপ্রিয়