সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা হলেন সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান)। এ বিষয়ে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ১১ জানুয়ারি সালমান ফজলুর রহমানসহ ছয়জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করা হয়। উপদেষ্টা পদে থাকার সময় তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সবিধা পাবেন বলে নিয়োগের প্রজ্ঞাপনে জানানো হয়েছিল।
বৃহস্পতিবার নতুন প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সালমান ফজলুর রহমানের নিয়োগ হবে অবৈতনিক। তবে তিনি উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন মন্ত্রীর পদমর্যাদা পাবেন।
গত মন্ত্রিসভায় সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন
দেশের খবর বিভাগের সর্বাধিক পঠিত
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য যে অবস্থানে
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- চীনা বিনিয়োগকারীদের দেশে কারখানা স্থানান্তরের আহ্বান ড. ইউনূসের
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন
সর্বশেষ
জনপ্রিয়








